বার্তা

আপনাদের সকলকে " শাল পলাসের রঙে " এর পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।

পূজনীয়া পিয়ালিদি
শুরুতে প্রনাম নিও আর সকলকে আমার ভালোবাসা দিও।উদাসি মনে নীল আকাশের নিচে মায়ের সেবা দিতে দিতে তোমার কথা মনে পড়ল।মায়ের কাছে ২৪ ঘন্টা থাকি, আমার কালা বোবা মাকে বোঝানোর ভাষা দরকার হয়না। মায়েরা ছেলের সুখ দুঃখ এমনিতেই ভাল বোঝে।
স্বীকৃত বৃক্ষ শাল শার্দুল দা আগেই ছেড়ে গেছে। এককালে গতিময় পৃথিবীতে গতি দিতে তার জুড়ি মেলা ভার ছিল। লাইনের মাঝের পাটাতনে শুয়ে বিশ্বভ্রমণ করেছে।
তবু দেখা হয় মাঝে মাঝে, ভুরিভোজের উচ্ছিষ্ট পাতার গাদাতে, নিরুপায় পলাশ...চেরা কাঠের জ্বালানি।
মহুয়াদিও মায়ের খবর রাখেনা। দিদি আমার ভূবন মোহিনী যা দেখে শুকেও মানুষের নেশা হয়। স্বার্থ লুটকারি অবুঝরা শুধু তার রুপ যৌবনের নিয়ে খেলা করে।
কেন্দুদা তো এখন বড় ব‍্যবসায়ি, দেশে বিদেশে ব‍্যবসা,খাঁচায় খাঁচায় টাকা আসে, ধোঁয়ার ধোঁয়াশার ধুলিকনার ভয়ে আর পথে হাঁটেনা।
আমি ঘরের তো নয় পিন্দাড়ের পলাশ, রাস্তার পাশে বসে ভিক্ষা মাগি, "বাবু একটা ফোটো হয়ে যাক"...
আমি বেকাজা পলাশ মুড়হা কোন কাজে লাগিনা, শুধুই আমাকে জ্বালায়।না আছে রুপ না আছে রস না আছে গন্ধ।
সমাজে না কেউ বৃক্ষরুপে গনে,
না আমি ঠাঁই পাই গাছ নার্সারি ফার্মে..
অকালের মাথার ছাতা সকালে ছেড়ে গেছে, অবহেলনার ছায়ার পরগাছা বুকে ভর দিয়ে হামাগুড়ি দিয়, গরু ছাগলেরাও মুড়ে খায়।বর্ষার বিন্দু পেয়ে আবারও ডানা ফেলি।
জান দিদি আমি চিরহরিৎ নয়। শীতে কাঁপতে কাঁপতে পাতা ঝেড়ে ঋতু রাজের সম্ভাষণ করি।
কালো কর্কশ বোঁটাতে ফোটাই রক্তিম কলির আভা।রঙিন চশমার শহরি বাবুদের ক‍্যামারাই বন্দি ছবিটাও সারা বছর কাঁদে মুক্তির আশাই।
জান দিদি এই পলাশের সৌন্দর্যতা লাল রংটা।
বসন্তের মিষ্টি সুরের দুষ্টু কোকিলরাও পাঁপড়ি তেড়ে প্রশস্ত চঞ্চু ডুবিয়ে রস আস্বাদন করে।
বড় কষ্ট হয় দিদি... আমার সুগন্ধের সৌরভে মধু আহরণে প্রজাপতি ভ্রমর অলিরা কেউই.. আসেনা।
গাঁয়ের গরীবরাও আর ঠাঁই দেইনা। আধ পোড়া কাঁচা বাকল জ্বলে না ধুঁয়া করে, চোখ জ্বালা করে।
শার্দুলদা শাল বনে কুহু দেলা...
পিয়ালিদি পিয়াল বনে কুহু দেলা....
মহুয়াদি মহুল বনে কুহু দেলা..
সুনিলের পিন্দাড়ের পলাশের ও পালাব পালাব মন..
দেখি প্রকৃতি মায়ের অভিযোজনের আশির্বাদে কোন ইন্দ্রিয়ের অবলুপ্তি ঘটে না ষষ্ঠ ইন্দ্রিয়ের উদয় হয়...
ইতি
আপনি যদি আপনার লেখা এই ব্লগে পোষ্ট করতে চান তাহলে ছবিসহ মেইল করুন
��
rajeshstd2016@gmail.com
ধন্যবাদ/ জহার / সালাম

0 Comments