কিনা হেতউ ঈ বছরেক আকালে

সরবানে জেসন তেসন

ভাদর মাসে হেলেইক উচরন,

টান মাসে সভে গেলেইক ভুগুলে;

ওহো দিদি গো,

কিনা হেতউ ,ঈ বছরেক আকালে......


আগু পাছু নি সচিকে 

বসতাকে বসতা দেলিঅ বিকে।

হাথেক গেলঅ, গড়েক গেলঅ;

যেটা রহেথিক উটাউ গেলঅ

কেরাসিন আর ডিজেলে

ওহো দিদি গো,

কিনা হেতউ, ঈ বছরেক আকালে.....


গুঁড়িচুনী চইখ পুরআ

কিসে হেতউ পিঠা লাঠা;

ক্ষরাই গেলেক বাইদ বহাল কানালি।

ওহো দিদি গো,

ঈ সনেক মকর পরব গটাই যে ফাঁকালি.....


ছআ-পুতাক  লুগা-ফাটা

আরঅ কতেক আহে লাই- লেঠা,

অ দিদি গটা সনেক খরাকি;

ভাভিলে গাত উঠেই শিহিরি।

কিনা হেতউ জানে কন জনএ?

তরহা রহবে সভে সতরে সাবধানে........

পরী মাহাতো

0 Comments