জহার// শব্দের অর্থ কী??


আপনি যদি " জোহার/জহার" শব্দটা নিয়ে Confused হয়ে থাকেন ,তাহলে অবশ্যই একবার লেখাটি পড়ুন॥

*রাজেশ মাহাতো*
26/08/18

"জোহার/জহার" কী ?
*জোহার/জহার*
আক্ষরির অর্থ
জ=জড়( দুটি)
হা=হাত
র= রহা( স্থিতি)
অর্থাত জোড় হাত করা/ আন্তরিকতা জানানো অর্থেও

১) এই শব্দটি Austroasian Language Family এর অন্তর্গত। অতএব এর অর্থ সেই ভাষা পরিবারে খুঁজতে হবে ॥
২) Indo Aryan Language Family হিন্দি, গুজরাতি, পাঞ্জাবি , সংস্কৃত, রাজস্থানি 'তে এর অর্থ অন্বেষন করা চরম মূর্খতার পরিচয় ॥
৩) বৃহত্তর ছোটনাগপুর এলাকার ( সাঁন্তালি, কুড়মালী, মুন্ডারী, হো) প্রভৃতি ভাষাগুলি গভীরভাবে অধ্যয়ন, বিশ্লেষন করে এর সঠিক অর্থ নিরুপন করা সম্ভব॥
৪) আদিবাসীরা প্রকৃতিকে সিংবোঙা, মারাংবুরু, গরাম ইত্যাদি নামে পুজা আরাধনা করা হয়॥ এই প্রকৃতির সৃজনশীল শক্তিকে নিজের ভাবনা , বিশ্বাস, শ্রদ্ধা দিয়ে ধন্যবাদ  ঙ্গাপন করার জন্য *জোহার/জহার* শব্দের উদ্ঘাটন হয়॥
৫) কারন প্রকৃতির আধার হচ্ছে , বনস্পতি, জীবজন্ত, জলচর, স্থলচর , নভচর, সূর্য, চন্দ্র , জমিন আসমান ॥নদী পাহার সাগর । সজীব থেকে নির্জীব সবকিছুই প্রকৃতির আনমোল , অভিন্ন অংশ। এই জন্য সজীব থেকে নির্জীব সবকিছুই প্রকৃতির জয় হোক.....*জোহার/জহার* " জয় হোক॥"
৬) সংক্ষেপে বলা যেতে পারে " ধর্ম ভিত্তিক সংস্কৃতি" পুজা বিধি বিধান  প্রকৃতির নিয়ম অনুসারে করার আদিবাসী পরম্পরা হল...*জোহার/জহার*॥
৭) মৃত্যুর পর মানুষ প্রকৃতিতে বিলিন হয়ে যায়। এই জন্য দক্ষিন রাজস্থানের ভিল আদিবাসী ১১ বা ১২ দিনে সবাই এক সঙে মিলিত হয়ে, সবাই পূর্ব দিকে মুখ করে হাতে চাল নিয়ে মৃত ব্যাক্তিকে *জোহার/জহার* বলে অন্তিম বিদায় দেয়। প্রকৃতির কাছে প্রার্থনা করে যেন সে প্রকৃতিতেই সমাহিত হয়। কারন সেই জীব তারেই একটা অংশ। এই পরম্পরাই সেই ব্যাক্তিও ইশ্বরতুল্য পূজ্য হয়ে ওঠে॥
৮) কিছু বছর পূর্বে যখন গ্রামের লোক জঙ্গলে কাঠ, পাত ইত্যাদি আনতে যেতো তখন *বনদেবীর* আরাধনায় কিছু খাদ্য বা মদের বুঁদ *জোহার/জহার* বলে উৎস্বর্গ করত।
৯) কিছু বছর পূর্বে পূর্বজরা নদী বা পুকুরে স্নান করার সময় জোহার জোহার বলতেন। শরীরকে পরিস্কার করার জন্য জলকে ধন্যবাদ দিতেন।

0 Comments