skip to main (ir a principal) |
skip to sidebar (ir al sidebar)
~করম পরব~
জাহু জাহু করম রাজা,
এহঅ ছয়অ মাস
আঊঅত ভাদরঅ মাসে,
আনবঅ ঘুঁরাঈ
তঁঞ ত রে করম রাজা
খাঁবে দুধ ভাত।
মঁঞ ত রে করম রাজা
খাব ঠেঁংগা চারি।
আঈজ ত রে করম রাজা
ঘারে দুয়ারে,
কাঈল ত রে করম রাজা
কাঁসাঈ নদিক পারে।
জখন তঁঞ করম রাজা
আঁখড়া ভিতরে,
তখম মঁঞ করম রাজা
নঈহর ঘারে ।
জখন তঁঞ করম রাজা
কাঁসাঈ নদিক পারে
তখন মঁঞ করম রাজা
সসুর ঘারে।
তঁঞ ত রে করম রাজা
জাবে হাঁসি হাঁসি
মঁঞ ত রে করম রাজা,
জাম কাঁদি কাঁদি।
করম পরব ঈজঅতিয়া ঈগারঅ দিনে হেঈক । জনজাতি কুডমি কর ঈ পরব কর ঊচরন এক হপ্তা পহিলে লে হেঈক। ঈ পরব টাঈ জাওয়া ঊঠাঊএক নেগ আহেক । কুঁওয়ারি বেটি ছওয়া গিলা একটা নাওয়া ডালিয়ে কুড়থি মুগ আর তেল হেরেঈদ দেঈক। অখরা কনঅ পখঈর বা নদি জাই কুন জাওয়া ঊঠাঊঅত। বালিঞ জাওয়া বুনত। ঈ জাওয়া ঊঠা টা মেসি কুন করত। ঈ জাওয়াঞ আপন আপন খুঁটি গাঢ়থিন। ঈ টা ছাড়িকে ভিনু সে আপন ডালিঅ বা ঢুপাঈ দুসর দুসর কুঁওয়ারি বেটি ছওয়াঈ ভিনু ভিনু জাওয়া বুনত। সাত দিন তড়িক বিহান সাঁঝ জাওয়া বেড়হাঊঅত, দেখ ভাল করথিক, নেগ জগ পালন কেরি কে হরেঈদ পানি পাঠাঊঅত, নাচত আর গাঊত।
করমঅতিয়া গিলিন জাওয়া কর মাঞ বनत । মাঞে ছওয়াক জনম বিধানে , জেসন বারবিচ চলেঈ তেসনেঈ করমঅতিয়া রাঈ জাওয়াক সিরজনেক নিয়ম কর পালন করত। আপন হাঁথে দাঁতন নি ভাঁগত ,হাবু দেঈ কুন নি সিনাত ,ক্ষপা নি বাঁধত, আপন হাঁথে লেঈ কুन নুন নি খাত , গুড় বা মিঠা নি খাত সাগ জার नि খাত। এসন নিরেঁ থাকলে বিগড়েক আর নসটঅ হেঊএক ডর নি থাকেঈক। এসন বিসসাস আহি যে দাঁতন ভাঁগলে জাওয়া ভাঁগেঈক; হাবু দেঈকে সিনান করলে ঘলটেঈক , ক্ষঁপা বাঁধলে জঁট লাগেঈক, গুড়িয়া খালে চিমটি লাগত, দহি খালে জাওয়া ফুঁফড়েঈক আর সাগ খালে হেরিহর হেঊএক ডর রহেঈক।
করম পরব আগু দিন করমঅতিয়া বেটি ছওয়া রাঈ সঁজত করত আর করম দিনে উপাস রহি জাওয়া ডালি কে ভালঅ সুঁদঅরেঁ সাজাঊঅত। কাঁচা সুতাঈ ফুল গাঁথিকে মালা বনাঊঅত আর সাঝেঈক বেরাঞ সভে করমঅতিয়া বেটি ছওয়া গিলিন নদি বা বাঁধ লে সিনান নাহন কেরি সাফা লুগা পিঁধি আর ভিজল চুলেই পূজা করেঈক।
বাঁস কর ডালিঞ করমঅতিয়া রাঈ ফর ভিজল দানা কাজল সিঁদুর আরুয়া চাঊর ( আতপ) পরদিপ , ধুনা ধুপ খিরা আর ধান জগাড় করি রহত। ঈ বাটে সাঈঝে গাঁও কর বেটা ছওয়া মিলি নেঈয়া / পাহানেক আগুআনিঞ নাচ ডেগ কেরি করম ডাঈর আনত আর আখড়াঞ গাড়ত। ডাঈর গাড়েক পর পুজা কর থানে করম ডাঈর কর ধারিয়ে ধারিয়ে চাঈরঅ দিগে করমঅতিয়া রাঈ জহড়াঊল পুজা কর জিনিস গিলা কে লেঈ পরদিপ জলাঈ কে বসি জাত আর খিরা কে গুড়ি চুনি মাখাঈ তিন থর কাজল সিঁদুরেক টিকা লাগাঈ নিজেক আগু বাটে রাখথিক। দড়হঅ খিরা টা কে করম গসাঞ কে সঁপি কুন করমঅতিয়া রাঈ বেটা কর কামনা করথিক। ঊ বেরাঞ ঊঠিনেক জাঈগা দেখেক বেজাঞ সুঁদর লাগেঈক।
গটা গাঁওয়েক বুড়হা বুড়ি ছওয়া পুতা সভে করম আখরাঈ গঠাত । নায়াঈ ( লায়া) পুজা করেই আর সভে করম রাজাক ধিয়ান কেরি করমঅতিয়া বেটি ছওয়া রাঈ করম রাজা কে পুঁজতিক। পুজা বিধি লায়ায় পুরখেনি করম কহনি বাখানাঊএঈ নেগে নেগে , করমঅতিয়া রাঈ কহনিক অনুজাঈ নিজেক নিজেক আনল সরনজাম কে দেঈতে জাত। কহনি সিরাল পরে সভে করমঅতিয়া করম ডাঈর কে আঁকড়াঈ লেথিক আর কহত " আপন ধরম, ভায়েক ধরম" এহে সভে করল পরে করম জাগরন করেক তেঁহে নাচি ডেগি সারা রাঈত পুহাওঅত।
পরের দিন করম ডাল ভাসিয়ে বাসি ভাত খেয়ে পান্না করে পরব শেষ হয়।
--------------------------------------------------;;;--
0 Comments