রুখা ভুঁইয়েক ভুখা চাষা।
বিহান সাঁঝ ক্ষেতেই ডেরা॥
জনমলাহি মঞ মাটিক ঘারে।
ভুখ পিয়াসে হেলি ডাগর।
জনম মাঞেক কলে॥
গহাইল নিআর হেমাল ঝুপড়ি।
ঢেনেঢেপে চাষা ঘারে নিতঅই বেমারি॥
চেঁথড়া কাঁথাই সঁড়গি সঁড়গি।
ভাভেলিঅ হামর নিআর গরিব তেঁহে এহটাই সাঁগি॥
নিতঅই নিতঅই চষি হাল।
বাহরাঞ দেহিক অসঠা ঘাম॥
শুখল মাটিক বুকে হালেক ফলা।
ঝুমৈর গীতেক রেগেঁ মনঅ উতলা॥
বিহিন বুনা আইড় কদলা, কতেক লেখেঁ কাম
টুরা ছওআ কহিকে লকে করত হামর বদনাম॥
লুললুহা ডুবা মাড় পানিঞ ।
বিসরিকে জাই এহঅ কঠিন জিনগানি॥
শুধা হাঁড়ি চুলহাক উপর,ফুরুং লালে-লাল।
মাঞ মকে কহে, কিনা করবেএ বেটা....
জাহের মাঞে চিসলাহি এসন হামরাক কাপাল॥
27/09/18. 2:00 PM
রাজেশ মাহাতো

0 Comments