গমহা পরব

~গমহা পরব~


জনজাতি সমাজেক সভে পরব তিহার আবগা চাষ সঙে জড়ল আহেঈক।  যতেক নেগ দসতুর পুজা-পাসা বা পরব তিহার আহেঈক সভে গিলা চাষ বাড়িক সঙে  জড়াল আহেঈক । কহা জায়েঈক যে বারঅ মাসে তেরো পরব, মেনতুক কুড়মিরাক পরব তিহার বারঅ মাসে তেরো লেঊ বেসি আহেঈক। রহিন লে সরাবনেক আধা আধি মাস তড়িক ক্ষেতেক বুনা রপা কাড়ন হেনেতেনে গিলা মটা মটি  সিরাঈ থাকেঈক। মানুষেক সঙে সঙে চাষে খাটঈয়া বরদ কাড়া গিলা থকি রহত।বেঈরসাক পানি ঢকি আর বেঈরষার উপজল ঘাস পাত খাঈ গাঈ বরদ রা ঢুলু ঢুলু হেঈ রহত। পরকিতিক হেরিহর দেখি সভেকারকর মনে রিঝ রঙেক চহট উপচে লাগেঈক। এঈসন বেরাঞ আপন হিয়া মনেক রিঝ খুশি কে ফরছাঊয়েক আর থকান মেটাউয়েক তেঁহে রপা মাসেক সিরাঊল বেরাঞ গমহা পরব মানাঊল জায়েক। আরজঅ সঁসকিরিতিক এহেঁ দিনে মানাঊল পরবটাকে রাখি বন্ধন কহত। 


গমহা সাড়া টাক মানে হেঊএক ---- গঅ( গাঈ) + মহা( মহান) গমহা।


মানে হেলেঈক দুনিয়ায় গাঈ মহান জন্তু হেকে। এহেঁ দুঈঅ সাড়াক জড়নে হি সাড়াক মাঁজল ঘঁসল " গমহা" সাড়াটা বাঁচি রাখল আহেক। 

:--- সংক্ষিপ্ত॥

0 Comments