বঞ্চিত ক্ষোভ

দীর্ঘকাল চক্রান্তের শিকারে ঝালসানো এ মন,

আপন হক, অধিকারের লড়াইয়ে পাশে চাই স্বজন সাথীগন।

রাজনীতি ,সমাজনীতি আর কত জ্বালাবি বল?

অবিরাম শানিত ছুরিকার আঘাত হতে বিশ্রাম চাই এ অন্তর।

উদিয়মান লাল সুরজের সঙে উড়ছে হলুদ নিশান;

সঞ্চিত ক্ষোভ উগরে দিতে কুড়মি যুবা হও আগুয়ান॥

এ তৃষ্ণার্ত হৃদয় সর্বদা ব্যস্ত, আপন ইতিহাস অন্বেষনে।

মিলে না কোন পাঠ্য পুস্তুকে এই ইতিহাস;

হয়েছে কি নির্বাসন সদূর আন্দামানে?

বৈষম্য আর হীনমন্যতার করাল গ্রাসে,

আপন অস্তিত্ব আজ বিনাসের পথে॥

রণাঙ্গানের রক্তিম আভা গায়ে মেখে,

পেতে চাই স্বস্তি হলুদ নিশানের তলে॥

তরুন তেজে ভরা এ মান ...

নির্জেনে ভেবে দেখ খানিকক্ষন।

তোমার অপেক্ষায় এ নতুন ভোর,

নেতিয়ে পড়া এ হৃদয় হয়েছে উত্তাল।

তোমার সক্রিয় কর্মধারায়

উদয় হোক এ বিশুদ্ধ সকাল॥


রাজেশ মাহাতো

0 Comments