যখন ধর্ম বিপদের মধ্যে থাকে
মানুষ মানবতাকে খুন করে।
যখনই ধর্ম বিপদের মুখে পড়বে
মানুষ রক্ত দিয়ে ধর্ম উদ্ধার করবে
যখনই এই ধর্ম যুদ্ধ হয়
তথাকথিত মোল্লা, পুরোহিত
নিরাপদ গুহার মধ্যে অন্তরিন হয়।
শহর হয় ছিন্নভিন্ন
মানুষ
মানবতা ভুলে হয়ে যায়
হিন্দু মুসলমান ।
যখনই ধর্ম বিপন্ন হয়
ধর্ম ধ্বজায় জগত ঢেকে যায়।
প্রত্যেক ঘটনার পরে একটি জিনিসেই দেখা যায়....
ভণ্ডামি সমানভাবে
সহজেই মানুষ হ্রাস পায়
মন্দির মসজিদ ঠিক সেখানেই থাকে
শুধু মৃতদেহের স্ক্রেচস
ধর্ম সঙ্কটের একটি শোরগোল এখনও আছে
এই তার প্রস্তুতি হয়েছে শুরু.....
যে চিন্তাধারা, মনের ভিতর জন্মেছে.....
বহিঃঅঙ্গে সর্ব ধর্মের পূজারী
অন্তরে তুমি হিন্দু না মুসলমান
এই জীবন আপনার, এখনো অনেকটা পথ হাঁটা বাকি,
আগামি দিনের ভোর তোমার জন্য অপেক্ষা করছে....
ধর্মের মোহ ছেড়ে
স্বর্গের ভালবাসা ছেড়ে
এই পৃথিবীতেই শাস্তির আশ্রম গড়ুন
ধর্মের মৃত্যু হোক অনিবার্য ,
মানবতার সংরক্ষণ করুন॥
রাজেশ মাহাতো.. 20/06/2018

0 Comments