অহিরা গীত


কতি ক্ষনে রে বরদা   রাঙা মাটি মাখঅলে

         কথি ক্ষনে ঘুরঅলে ঘার রে?

আর কথি ক্ষনে রে বরদা খুঁটা তলে ঘুরঅবে

       কতি ক্ষনে মারঅবে জুয়ান রে?

অহিরে,

বেসিআমে রে বরদা    রাঙা মাটি মাখঅবে

         দুপঅহরে ঘুরলে ঘার রে...।

আর, 

আড় বেরাঞ রে বরদা খুঁটা তলে ঘুরঅলে,

     বেরাডুবাঞ মারঅবে জুয়ান রে।

অহিরে,

সেঁহরইয়ে তঅ বরদা মড়ইঅল পিঁধঅলে

        আইজ তঅ করবঅ দুলার রে

আর এসন রে বরদা খেলঅ দেখাউঅবে 

       রহি যাতউ যুগে যুগে নাম রে...।


0 Comments