এতো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা
এটাই যেন পাই গো সবাই।। ছোট্ট একটা ভালোবাসা
এতো শুধু চাই গো সবাই।। মনটা যখন থাকে একা
ফুরায় না তার স্বপ্ন দেখা। কখন সুরে জোয়ার আসে
আপন মনে গায় গো সবাই।। আনন্দে মন তখন ভাবে
অনেক কিছুই হয় তো পাবে। রামধনুরই দেশটি খুঁজে
ময়ুরপঙখী বায় গো সবাই।। ছোট্ট একটা ভালোবাসা
এতো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা
এটাই যেন পায় গো সবাই।। তখন না অলস ফাগুন বেলায়
মন যে মাতে মনের খেলায় ফুলের কাছে গুনগুনিয়ে
ভ্রমর হয়ে যায় গো সবাই।।
ছোট্ট একটা ভালোবাসা
এতো শুধু চাই গো সবাই ॥
Papan Dash

0 Comments