বন্ধু

বন্ধু মানে 

হঠাৎ খুশির বন্যা ভাসা প্রাণ।

বন্ধু মানে 

তোমার মুখে আমার জয়গান। 

বন্ধু মানে 

দুঃখ সুখে তোমায় কাছে পাওয়া।

 বন্ধু মানে 

দুচোখ বুজে শূন্য পানে ধাওয়া। 

বন্ধু বড়ো কঠিন শপথ 

দৃঢ় অঙ্গীকার , বন্ধু তুমি থাকলে সাথে 

সকল আঁধার পার। সূর্য ওঠা আলোর সকাল 

নিঝুম আঁধার রাত, বন্ধু তুমি থেকো সাথে 

বাড়িয়ে তোমার হাত।।

      *PAPAN DASH*

0 Comments