আমিই শ্রেষ্ঠ সারনা

আমি এই মহান ভারতের কর্ষনকারী,

কৃষ্ণ, কৃষক,কিষান,

আমি কোটি দেবতার যোগায় অন্ন 

আমি আত্মার রাম।

আমি অহিংসার ন‍্যায় পরায়নতার শিশু,

আমিই ক্রুশে বিদ্ধ পরোপকারী যীশূ।

আমিই অজানা আল্লাহর রেহেমের রহিম,

রোজই আমার উপবাস, রোজা, রামজান মহিন।

আমি নানকের শোনায় কথামৃত অমৃতের স্বর,

জৈন‍্য,বুদ্ধ পালিত পূত্র আমি পালক হড়।

চীরদিনে প্রাকৃতি বিরুপ তবু হয়না অবসন্ন,

আমি নিজ ক্ষুধা চেপে বিশ্ব ব্রহ্মাণ্ডে.. 

এখনো যোগায় আহারের অন্ন।

আমি সর্বযুগের যুগাবতার..

আমি সৃষ্টি আমিই সংহার..

রক্তপাতের রনধ্বজা ইতিহাসে পায় স্থান,

চাপা পড়ে যাই সূর্যের সারি বঞ্চিত কিষান।।

>জ হড়ান্তে প্রভাস কুড়মি


0 Comments