তোমার অপেক্ষায় তরুতলে


জরা জীর্ন তরুতলে

একাকী নির্জনে,

আছে এক অনন্ত প্রতিক্ষায়।

গগনে মার্তন্ডদেব ক্রদ্ধ রোষে রুদ্ধ ব্যাথায়

হানিছে শুল এ ধরার বক্ষে॥

অদূরে ঝুমোরের গান

মোর মন করে কলতান॥

তবু মম কর্নে এক স্বর

সখী তোমার কন্ঠস্বর॥

তুমি বিনা মোর মন

শোনে না কোন বারণ॥

ক্ষনকাল পরে স্থির দৃষ্টে,

আঁখি মেলিলাম পূবাকাশে॥

ঝিকমিক রোদ্র প্রতিবিম্বিত এক দর্পন

মম আবেগ বলে

সেটা তোমার'ই বদন॥

রক্তিম লালিমা পরিস্ফুটিত তব মখমন্ডল

কোমল কেশ রাশি , মুখে মধুর হাসি

রুপ গুনে রুপবতী , দর্শন করি আমি দিবানিশি॥

তোমার লেখা গুলি .....

ভাসছে চোখের পাতায় 

বলেছিলে করবো দেখা 

আছি গো সেই অপেক্ষায়॥

শীতল সমীর সনে

তুমি এলে গো-ধুলি লগনে।

কি তব মনে ......

বলো গো মোর নিকটে।

ভাবিয়া ভাবিয়া আমি হয়েছি পাগল পন

তুমি বিনা মোর মন

হয় কেন উঁচাটন?

টিয়া পাখি, ময়না পাখি আমার....

বিনীত বারংবার

তোমার হৃদয়ে যেন দিয়ো গো মোরে ঠাঁয়॥

রাজেশ মাহাতো




0 Comments