এগো কেসন ঘারে দেলে বিহা।
মকে কচলাঈ মারে দুইবেলা॥
শাস শশুর ননদ'জী ।
করলাঈ মকে ঘারেক ঝী॥
মরদ হেলাক মাতাল কাড়া।
রাইতে দিনে মদেক ভাটিই ডেরা॥
ইঁচড়পাকা দেওরা হামোর।
বতর বুঝে দেয় নজর॥
এক ডুভা মাড়পানি'ই।
খাটি খাটি হেলি মাটি॥
হামোর মনে রহে আশ।
সুখে দুখে রহব সাথ॥
মনেক ভিতর জমা আশ।
আঈখেক লরে হেলাক শেষ॥
ছোওয়াপুতা হালে-ডালে।
মরদ হেলাক বেতালে॥
ভবিষ্যৎতেক ছোওয়াক ডহর।
রহলেক গো আঁধারে॥
তঁঞ কহে এগো বিটি।
বড় ঘারে হেওএবে সুখি॥
হেঁয় করি হামোর কাথা।
ধনী ঘারে দেলে বিহা॥
আঈজ দেখা গো।
তহর বিটি কেসন হেঈ গেলা॥
RAJESH KUDMI MAHATO
0 Comments