সকালে উঠিয়া আমি মনে মনে বলি।
সারা দিন আমি যেন বউ এর কথায় চলি॥
আদেশ করেন যাহা মোর বউ রাণী।
আমি যেন সব কথা মন দিয়ে শুণি॥
শালা শালি সকলেরে যেন ভালবাসি।
সারা দিন থাকে যেন বউ এর মুখে হাসি॥
শশুড় শাশুড়ীর সথে মিলেমিশে চলি।
কিছুতেই তাদের যেন নাহি দেই গালি॥
ঝগড়া না করি যেন কভু বৌ এর সনে।
এই কথা সদা যেন থাকে মোর মনে॥
বৌ এর সকল কাজ করি নিজে নিজে।
বেশী করে রান্না রেখে দেই ফ্রিজে॥
বাধা যেন নাহি দেই বৌ এর কোনো কাজে।
বৌ যেন সারাদিন ঘরে বসে সাজে॥
বৌ যাহা কিনিতে চায় কিনিয়া যে দিব।
জীবনেও কোনোদিন হিসাব নাহি খুজিব॥
বৌ যদি যেতে চায় বাপের বাড়িতে ।
পারি যেন পাঠাতে এসি গাড়ীতে॥
দশটা না একটাই বৌ যে আমার।
তবে কেন কথা আমি শুনবোনা তাহার॥
বৌ যে ধ্যান আর ধারনা আমার।
বৌ ছাড়া এ জীবন বৃথা যে আমার॥
বৌ যে প্রাণের ধন নয়নের মণি।
বৌ ছাড়া এ জগতে কিছু নাহি জানি ।।
@Papan Dash@

1 Comments
খুব সুন্দর কবিতা
ReplyDelete