ছোট নাগপুর মালভূমির,
পূর্ব-উত্তরী ভাগ;
গন্ডোয়ারল্যান্ডের সম্প্রসারিত অংশ,
অযোধ্যা পাহাড় নাম।
বিশ্বদরবারে পেয়েছে ,
বিচিত্র খ্যাতির সম্মান ।
আকার আকৃতি, বৈশিষ্ট
করছে তাকে বিশিষ্ট।
যান্ত্রিকতার আগ্রাসনে,
স্বার্থান্বেষীদের আয়োজনে;
অযোধ্যার অতীত ঐতিহ্যে ,
ফুটেছে উঠে ক্ষয়ের দিক চিহ্ন।
বিগত কয়েক দশক আগে,
ছিল অযোধ্যা অপরুপ সাজে।
নগর সভ্যতার নগ্ন গ্রাসে,
আপদমস্তক, আজ হচ্ছে নিঃসম্ব।
এক বুক সবুজ নিয়ে, পশুপাখির কলতানে ,
একদা ছিল জেগে।
শাল পিয়াল, কেঁন্দ মহুল
ছিল অযোধ্যার গলার সারহুল।
আদিবাসী মূলবাসী,
অযোধ্যার চিরসাথী।
দুর্যোগে,বিপর্যয়ে,পরস্পর হয়েছে সমব্যথী।
বিবর্তনের ধারা পথে ,
বহিঃসংস্কৃতির আক্রমনে,
দিকুদের "Neo colonialism" এর যাঁতাকলে,
অযোধ্যা তার নিজম্ব সংস্কৃতি লুপ্তের পথে।।।
রাজেশ
মাহাতো

0 Comments