আদিবাসীদের বাসস্থান, পরিবেশের পীঠস্থান।
হস্তগত করতে সরকারের এই নব অভিযান
সরল শান্ত আদিবাসী যদি করো বিরোধ?
নতুন তকমা দিয়ে করবে সংবর্ধনা
ধেয়ে আসবে নগ্ন বুলেট করিতে কন্ঠরোধ।
সরকার করে চাটুকারিতা পুঁজিপতি, দিকুদের তরে
দমিয়ে রাখতে চাই আদিবাসীদের বন্দুকের ডরে।
আদিবাসীরা কখনো করেছে কী কোন নাশ,
তবু কেন সরকার করছে এত বড় সর্বনাশ?
আদিবাসীরা করে অরন্যর রক্ষণ।
সরকারের আগ্রাসী
নীতি করে অরন্য ভক্ষন।
অরন্যের অবসান ঘটিয়ে,শুরু হচ্ছ নির্মান;
পুঁজিবাদী, দিকুদের স্বপ্নের উদ্যান আলিসান।
পুঁজিপতি দের অঙ্গুলি হেলনে হচ্ছে পাস বিধ্বংশী বিধিবিধান।
অরন্য সুন্দরীর বনস্পতিতে প্রতিধ্বনিত হচ্ছে নব উলুগুলান।
হয় যদি উচ্ছেদ জল, জঙ্গল, জমির অধিকার থেকে....
শান্তির বাতাবরন মূহুর্তে হবে বিলীন ওই দুর দিগন্তে।
***************************************************
রাজেশ মাহাতো/ 10/12/2018

0 Comments