#ঝুমৈর গান

             রবীন্দ্রনাথ মাহাতো

" পলাশবনে আইস বঁধু খাওয়াব টেঁসফুলের মধু

বুকভরা ভালোবাসা দিব হে তোমায়-----

ভুইলনা হে পরাণবধুঁ ভুইলনা আমায়।

ফুলেভরা মধুমাসে আসে ভ্রমর মধুর আশে

কুহু কুহু কোকিল ডাকে থাকিহে অনাঁই----

ভুইলনা---------- ।

ডুংরি পাহাড়ের ধারে বাজে বাঁশি মধুর সুরে

ফুটে উঠে তোমার হাসি পাহাড়ি ঝরনায় -----

ভুইলনা------- ।

সেজেছি ফুলের সাজে রেখেছি হৃদয় মাঝে

আঁকে রবি তোমার ছবি মনেরি আয়নায়----

ভুইলনা হে পরাণবঁধু ভুইল না আমায়। "


0 Comments