
বনকে আমি মা বলেছি আমি বনবাসি,
কোল কুড়মি,ভুমিজ সাঁওতাল আমরা মূলনিবাসী।
পাহাড়ে জঙ্গলে থাকা আদি ভারতবাসী॥
চাইরধার ভাল্যে দেখি, চকচইকা শহর,
ঐ শহরে যাতে হামার প্রানে লাগে ডর।
জঙ্গলে দেখ্যেছি হামি, জঙ্গলি ফুলের হাঁসি।
জঙ্গল কাঁদিছে এখন, এমন কুঢ়ারের মাইর
শাল মহুলের বংশে বাতি, দিতে কেউ নাই আর।
নিজ ভূমিতে হামরা হঁয়েছি পরবাসীপরবাসী
পাহাড়ে জঙ্গলে থাকে আমার ভগবান,
রোজ পাহাড়ি ঝরনাতে আমি করি গো সিনান,
আমরা বাঁশি আর মাদৈল্যাকে বড় ভালোবাসি॥
********************************
0 Comments