পলাস ফুল


                   রবীন্দ্রনাথ মাহাতো
                            বরাবাজার, পুরুল্যা

পুষ্প হয়েও দেবীর পায়ে নাইবা হল ঠাঁই
পলাশ তব রূপের বাহার তুলনা যার নাই।
রাঙামাটির কুসুমবাগে ফুটলে তুমি তবে
আনন্দেতে মাতি মোরা বসন্ত উৎসবে ।
দেখতে তোমায় দারুন লাগে থাকলে গাছে ফুটে
মধুর নেশায় মত্ত অলি তোমার কাছে ছুটে।
লাগলে হৃদে বাহার পরশ সদাই দিশেহারা
তোমার কুড়ি খোপায় গুঁজে গ্রাম্য বালিকারা।
তপ্ত রৌদে ক্লান্ত রাখাল তোমার তলে এসে
তোমার রূপে মুগ্ধ চিতে দুখেও উঠে হেসে।
তুমি যদি এতোই দোষী ফুলের মাঝে হেন
তোমার ফুলের মিষ্টি মধু পূজায় লাগে কেন?
রুখামাটির পুষ্প তুমি মোদের অলংকার
বস্ত্রহারা চৈত্র মাসের শ্রেষ্ঠ মোতিহার ----।
প্রতিদানে পাওনা কিছুই সবেই কর দান
ফুলের মাঝে তাইতো তুমি মহৎ ও মহান।
ত্যাগীর বেশে বাঁচাও তুমি পুষ্পাগমের মান
তুমি বিনে বাহার পরশ বড়ই বেমানান ----।
তাইতো তোমায় জোহার জানাই বাড়িয়ে দুটি হাত
রাঙামাটির গোলাপ তুমি প্রেমের পারিজাত ।
----------------------------------------------


0 Comments