*ভাইগমানেক বেটি*
রাজেশ মাহাতো
কুহরা ঢাঁকঅল অনাটি বিহান বেরাঞ
জাড় মাসেক কনকনি কালহায়;
নউআ সুরজেক আহলা গাতে মাঁখি
ভাইগমানেক বেটি আউলেঁ তঁঞ মাঞেক করাঞ।
টিনেক ফেড়কিঞ হামরাক হেমাল কুঁড়িআঞ,
জনম লেইকে, মনেক আসরাটা দিলেঁ মিটাঞ।
বেটি তহর বেখেআল,বেচিহাপ গিজড়নি;
জেসন কল'কলায়েক ঝরনাক পানি।।
বেটি তর..../ মুড় ভততি কেরিআ ঘুমচাল চুইল
কনে দেলউ বিটি, এসন চকচকিআ মুহেক বরন?
জাহির মাঞে দেলউ বিটি, বনপরিলেখেঁ গড়হন।
বিটি তঁঞ হামরাক মরা ভুঁইয়ে ফুটল কালহা ফুল,
সাড়হিক আঁচরে রাখবেঞ তকে,
তঁঞ হামরাক বঁগসেক পহিল মূল।।
হামরাক গরিবেক জিনগানি,সাঁঝ বিহান উপুড় ধুপুড় কাম,
কেথিকে মঁঞ জগাঅব মর দুলারি বেটিক মান॥
ঘার কননাঞ জেসন মাড়পানিক টানাটানি,
বেটিক দেঁমাকে তাঁহু মনটা হামরাক উঁচাই আহি।
মেঘনে বাদরেক সঁগে,জেসন সুরজেক লুকলুকানি
মাঞেক আঁচরে বেটি খেলঅহত লুকলুকানি।
বেটি তঁঞ ত হামরাক বাঁচি রহেক একডং আসরা,
তহর মুবাটে ভালিকেই হামরাক কতেক আহে ভরসা।
--------------------- জহাইর-----------

0 Comments