অজিত প্রসাদ মাহাতো

আরষা থানার হেঁটগুগুই গ্রামে জন্মিল এক আলোক শিশু।

মানভুঁইয়া রুখা মাটির দেশে জননেতা হয়ে মাহাতো অজিতবাবু।

কালা পাহাড়ের কালো নেতা, জঙ্গলমহল টাইগার;

অসহায় বঞ্চিত কুড়মি জাতির, জাতি সত্বার লড়াইয়ে

অগ্রনায়ক, সর্বদা সেলাম প্রনাম তোমার পায়ে॥

কোটি কুড়মির চোখের মনি , লক্ষ আশার আলো;

প্রবল প্রতাপ বীর-বিক্রমের মানসিকতায়, কুড়মি সেনার হিরো।

জ্বেলেছেন তিনি হাজারো কুড়মি যুবার বুকে লেলিহান লাল শিখা,

দিশাহীন অসহায় কুড়মিদের বুকে এই অবদান, স্বর্নাক্ষরে থাকবে লিখা॥

বাল্যকাল থেকে আজীবন মা মাটির টানে,

দিয়েছেন আপসহীন সংগ্রামের ডাক মাতৃভূমির সম্মানে॥

শক্ত মনোবল , নিভৃতে সাহস,ভয়কে জয় করে ,ক্রোধকে বশে;

পেরিয়ে গেলেন ষাটর্ধ, মানভুঁইয়া রুখা মাটির কোলে॥

ঝাড়খন্ড আন্দোলন থেকে, ঝুঁঝকার কুড়মি সম্মেলন,

নির্ভিক চিত্তে করেছিলেন 21 বছর বয়সে কারাবরন॥

স্বজাতির অধিকার আদায়ে, দিয়েছে " দিললি চালা " হাঁক,

কোটি কুড়মি সামিল হয়ে, অভিষ্ট হোক সিদ্ধ করি এই মনস্কাম॥

" শিখ শিখর নাগপুর আধাআধি খড়গপুর" 

জয় গরামের ধ্বনিতে হয়েছে ভরপুর।

অজিতবাবু কুড়মির নয়নে অশ্রু হয়ে দেখাবে দিশা;

ধর্য ধরো,সাথে চলো আমাদের জয় সুনিশ্চিত॥

RAJESH 
KUDMI MAHATO

1 Comments