মকর পরব

*মকর পরবের অগ্রিম সুভেচ্ছা সবাইকে*

রাজেশ মাহাতো

অঘন মাসে সাঁকরাইতেক রাতে

খালা-দনা বনাই সারই পাতে,

নৌ কিসিমেক ফুলেক খালা

গেঁদা করবরী ফুল, গুলাব মালা।

লউআ ফুল, চিলুম ফুল

করলা বেইগন, ঝিগা ফুল,

ফুলঅ সঙে বহিন সভে

পিঁধাঅব হামরা টুসু মাঞকে।

আঠ কলইআ, কুরথী ঘাঘড়া

ছলা মটর, আরঅ বাজড়া।

মুগ খেসারি কলাই সাজাই

পাতই টুসু হামরা সবাই।

গাঅব গীত টুসু কেরি

ঘিয়েক বাতিই সঁঝা দেঅব

গীত গাহিকে জাগাব রাতিভর।

তিরিস দিনে তিরিস ফুলে

পুজব হামরা টুসুক গড়ে।

গাঅব গীত গটা রাতি

নাচব মোরা পাঁতাসারি।

মাশ পিঠা, বাঁকা পিঠা 

খিরেক লাড়ু উঁধি পিঠা।

মোদের গরব মকর পরব

হেতেক জে গুড় পিঠা ।

পুষ মাসেক বাঁউড়ি রাতে

নাচি কুদি রিঝে রঙে।

মকর নাহায় বিহান বেরা,

ছআ পুতা জুয়ান বুঢ়া 

মাঞ বহিন কাকি জেঠি

গুড় পিঠা খাহত গরবে।

টুসু ভাঁসাত জাহত জেঠিন

মেলা ত ভাই লাগত উঠিন।

মেলায় টুসু হেউবেক জড়ি

গীতে গীতে ঝারাঝাড়ি।

টুসু'ই টুসু গীতে গীত

এহটাই ত ভাই মানভুমেক রীত।

ঢোল ধামসা নাগড়া'র চটে

রাঢ়ু-কাঁচি সবনাখা'র সিনান ঘাট

মাঞ বহিন কাকা খুড়াক নাচে,

জমি উঠত মানভুঁআ মকর মেলা জমজমাট। 

             

---------------------------------------------------

1 Comments