লুইট লেলে


**************************************
      *রাজেশ মাহাতো*

লুইট লেলে আঁইখেক নীদ,
লুইট লেলে হিআক চেইন।
আরো লুইট লেলে মুহেক হাঁসি
ও বাবু গো.....
তহরাক নইজরে হামরা ভেলঅ পরবাসী।

জমিন জঙ্গল লুইট লেলে,
লুইট লেলে হামরাক নিশান।
মান-সম্মান লেলে লুইটে, ভেলঅ পরিশান
ও বাবু গো...
তহরাক নইজরে হামরা ভেলঅ শয়তান।

দিলেক সপুন টুইট গেল,
সুখেক আশ ফুরাই গেল।
লুইট লেলে হামরাক স্বাভিমান
ও বাবু গো......
তহরাক নইজরে হামরা ভেলঅ বেইমান।

কতেক লেঁখে লক আইলা গেলা,
জমি জাইগা হেরাই গেল।
বন ঝাড় কাটাই গেল সভে
ও বাবু গো........
ধরাই দেলে সর্গেক চাঁদ, হাথে জারমান ডুভা।
**************************************

1 Comments