-----------------রাজেশ মাহাতো
শুন ব খুড়া...
ছাতা জিতা, করম বাঁদনা।
এই নিয়েই ত রে..বাপ, হামদের ভাবনা।
কাড়া লড়াই, খুখড়ি লড়াই
হামরা কত করি বড়াই॥
মকর পরবে টুসু মেলা,
মিঞা মরদ সবাই হেলাঢেলা॥
বারো মাসে তেরাে পরব,
ইটাই ত ব হামদের গরব॥
মেনতুক টুয়েক ভাব ন খুড়া,
কি দিন কাল পঢ়িল,
এখন অঢেলা মেলা॥
পেঁদা বলি নাই -ব
এখন তেরাে লয় চৌদ্দ।
পাঁচ বছরের রাজা,
ইটাই হছে ভোট পরবের খেলা॥
ইটা MP ভোট বঠে ব,
পাঁচ বছর পরে আসে।
করজ দেনা, ধার উধারে,
আগুন লাগা বাজার দরে।
বেরোজগারে জুয়ান ছেলা
মরছে পুড়ে বেকার জ্বালায়।
খাটছি খাছি সবাই যখন,
ভোট পরবটা আল্যেক তখন।
নেতা মন্ত্রিদের কত বহর,
ইটাই ত ব ভোট পরব।
করম বাঁদনা মকর পরব,
কখন আসে জানাই আছে।
ভোট পরবটা কখন আসবেক,
ভগবানেও বলত্যে লারবেক॥
--------------------------------------------

1 Comments
😄😄😄
ReplyDelete