কাদা লাগি গেলি ছাপা সাড়িই


চাঁড়ে চাঁড়ে ধান রপা,
ঘঁংঘে উজড়লি খঁপা
ওহ রে.......
কাদা লাগি গেলি ছাপা শাড়িই,
আর নি'রহঅব সসুর বাড়িই।

সাবান মাখা গরা গাত,
কাদা লাগে দিন রাইত
ওহ রে......
সরু হাওয়াই লাগে জ্বরজরি।
আর নি'রহঅব সসুর বাড়িই।

ঘার হাম নি'জাম
স্টিসেনে গাড়ি পাউঅম,
ওহ রে.....
ফেঁকি রাখি দেবেই চাভি খাড়ি
আর নি'রহঅম সসুর বাড়িই।

সৃষ্টিধরেক মন উদাস 
এবার কেসে হেতেক চাস!
ওহ রে....
ছাঁহের দেখি গেলি বাপেক বাড়ি,
আর নি'রহলি সসুর বাড়িই।

1 Comments